- Advertisement -Newspaper WordPress Theme

রাজধানীর ফুলবাড়িয়ায় হচ্ছে সরকারি কর্মচারী মেডিকেল কলেজ

রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন এ মেডিকেল কলেজ স্থাপনে ৯ নভেম্বর সরকারি মঞ্জুরি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, ফুলবাড়িয়ায় বর্তমানে সরকারি কর্মচারীদের চিকিৎসাসেবা দিচ্ছে সরকারি কর্মচারী হাসপাতাল।

সর্বশেষ

আরও