
সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর এই কর্মকর্তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ জন্য তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম এ রুস্তমকেও সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। তাঁর চাকরিও সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।


