- Advertisement -Newspaper WordPress Theme

বাড়িতে যেভাবে বানাবেন ঝাল-মিষ্টি নাড়ু

মিষ্টি নাড়ু খেতে অনেকেই পছন্দ করেন। তবে স্বাদের বৈচিত্র্য আনতে চাইলে একবার চেখে দেখতে পারেন ঝাল-মিষ্টি নাড়ু। গ্রামের ঐতিহ্যবাহী এই খাবার তৈরি করা যায় চাল ভাজা বা মুড়ি দিয়ে। মিষ্টির সঙ্গে ঝালের মজাদার মিশেল আর মুচমুচে স্বাদে বিকেলের নাশতা কিংবা অতিথি আপ্যায়নে এটি হতে পারে দারুণ এক আয়োজন। অল্প কিছু উপকরণেই ঘরে তৈরি করতে পারবেন মজার এই ঝাল-মিষ্টি নাড়ু।

  • উপকরণ
    চালের গুঁড়া ২ কাপ
    নারিকেল কুড়ানো ১ কাপ
    গুঁড় বা চিনি ১ কাপ
    গোলমরিচের গুঁড়া স্বাদমতো
    আদা বাটা সামান্য
    লবণ স্বাদমতো
    তেল বা ঘি সামান্য
    পানি পরিমাণমতো

প্রস্তুত প্রণালি
প্রথমে চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর কড়াইতে চাল সোনালি করে ভেজে নিন। ভাজা চালের সঙ্গে গোলমরিচের গুঁড়া ও লবণ মিশিয়ে শিলপাটা বা ব্লেন্ডারে ভালো করে গুঁড়া করে নিন।

এবার কড়াইতে গুড় বা চিনি ও সামান্য পানি দিয়ে জ্বাল দিন। সিরা ঘন ও আঠালো হয়ে এলে তাতে চালের গুঁড়া, নারিকেল ও আদাবাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। চুলার আঁচ কমিয়ে অনবরত নাড়তে থাকুন, যাতে মিশ্রণটি কড়াইয়ের তলায় লেগে না যায়।

মিশ্রণটি ঘন হয়ে কড়াইয়ের গা ছেড়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। হাতের তালুতে সামান্য তেল বা ঘি মেখে গরম থাকা অবস্থায় মিশ্রণ থেকে অল্প অল্প অংশ নিয়ে গোল করে নাড়ুর আকৃতি দিন। নাড়ুগুলো ঠান্ডা হতে দিন। পুরোপুরি ঠান্ডা হয়ে শক্ত হলে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন।

সর্বশেষ

আরও