- Advertisement -Newspaper WordPress Theme

বিশ্ব স্বাস্থ্যসেবায় কীভাবে অবদান রাখছে চীন

আফ্রিকায় ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় সহায়তা দিতে তিন দফায় বিশেষজ্ঞ দল পাঠিয়েছে চীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মে মাসে ইবোলাকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার পর এ উদ্যোগ নেয় দেশটি।

পাশাপাশি চীনের উদ্ভাবনী ওষুধ, ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতি এবং আধুনিক চিকিৎসাপ্রযুক্তি বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা উন্নয়নে ভূমিকা রাখছে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর পর্যন্ত দেশটিতে ইবোলায় আক্রান্ত ৯ হাজার ৬৬ জন শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৪ হাজার ৩৮১ জন।

চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের ভাইরাসজনিত রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধবিষয়ক জাতীয় ইনস্টিটিউটের হেপাটাইটিস গবেষণাগারের পরিচালক সু কে জুন মাসে একটি বিশেষজ্ঞ দল নিয়ে দেশটির রাজধানী কিনশাসায় পৌঁছান।

সর্বশেষ

আরও