- Advertisement -Newspaper WordPress Theme

কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন চিকিৎসক

কুয়াকাটায় ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নাবিলা নুসরাত। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালী কুয়াকাটা মিশ্রীপাড়া বৌদ্ধবিহার পরিদর্শনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এ ঘটনায় ঘটনায় ডা. মাইনুল ইসলাম শুভ নামের একজন চিকিৎসক আহতও হয়েছেন। তিনি নিজেকে নিহত নারী চিকিৎসকের স্বামী পরিচয় দিয়েছেন।

ডা. মাইনুল ইসলাম শুভ বলেন, ‘গতকাল ঢাকা থেকে কুয়াকাটায় ভ্রমণে এসে আমরা দুজন ওশান ভিউ হোটেলে রাত্রিযাপন করি। আজ বিকেলে একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে বৌদ্ধ মন্দির পরিদর্শনের বের হই। মিশ্রীপাড়া সড়কে একটি বিড়াল বহন করা ভ্যানটির চাকার নিচে পড়লে ভ্যানটি উল্টে যায়। এসময় আরও দুই পর্যটকসহ আমরা ছিটকে পড়ি।’

তিনি আরও বলেন, ‘আমার স্ত্রীর মাথা ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ডা. মাইনুলের ভাষ্য, তার স্ত্রী ডা. নাবিলা নুসরাত ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (ভারপ্রাপ্ত) ইলিয়াস তালুকদার বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। ‘নিহতের সফরসঙ্গী স্বামী পরিচয় দিয়েছেন। আমরা সে বিষয়টি খতিয়ে দেখছি। পরবর্তীতে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ

আরও