- Advertisement -Newspaper WordPress Theme

বিএসআরআই’র নেতৃত্বে ডা. আওসাফ ও ডা. নজরুল

বাংলাদেশ সোসাইট অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের (বিএসআরআই) ২০২৬-২০২৮ মেয়াদে সভাপতি পদে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী ও ডা. মো. নজরুল ইসলাম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সংগঠনের নির্বাচন কমিশন প্রকাশিত তালিকায় এ তথ্য জানানো হয়।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, সভাপতি, সহ-সভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষ, যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন সম্পাদকীয় পদ এবং সদস্য পদে নির্বাচিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. ওয়াহিদুজ্জামান ভূঁইয়া, শেখ মো. রেজাউল আমীন রেজভী ও মোহাম্মদ আলী কবির। কোষাধ্যক্ষ পদে মাহমুদ হাসান মোস্তফা কামাল এবং যুগ্ম মহাসচিব পদে মো. বোরহান উদ্দিনের নাম উল্লেখ রয়েছে।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. জালাল উদ্দিন, দপ্তর সম্পাদক পদে ইফতিয়াক মোহাম্মদ বেহনম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে শারমিন আক্তার রুপা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মো. তারিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইলোরা আফরোজ লিমা এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে সৈয়দা নাজলী মোস্তফার নাম তালিকায় রয়েছে।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন আশরাফ উদ্দিন খান, মো. আবু তাহের, মো. শহীদুল ইসলাম, এ.এস.এম. শহীদুল হোসেন (বাবু), মোহাম্মদ নজরুল ইসলাম, সালমা শাহনেওয়াজ পারভীন, মনির উদ্দিন আহমেদ, মাহফুজা মাহমুদ এবং মোহাম্মদ মাহবুবুল হক ইবনে মজিব।

প্রকাশিত তালিকায় পদভিত্তিক পদের সংখ্যা ও প্রার্থীদের এলএম নম্বরও উল্লেখ করা হয়েছে। এতে সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি পদে ৩ জন, মহাসচিব পদে ১ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন, যুগ্ম মহাসচিব পদে ৫ জন, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, বিজ্ঞানবিষয়ক সম্পাদক, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং আপ্যায়নবিষয়ক সম্পাদক পদে ১ জন করে এবং সদস্য পদে ৯ জনের উল্লেখ রয়েছে।

নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় কমিশনের সভাপতি অধ্যাপক ডা. মাইনুল আহসান, সদস্য সচিব ব্রিগেডিয়ার (অব.) জেনারেল খাইরুল ইসলাম ও সদস্য অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের স্বাক্ষর রয়েছে।

সর্বশেষ

আরও