- Advertisement -Newspaper WordPress Theme

সাংবাদিক ফরিদ উদ্দিনের মায়ের ইন্তেকাল, বিএইচআরএফের শোক

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সদস্য ও দৈনিক মানবজমিনের জ্যেষ্ঠ প্রতিবেদক ফরিদ উদ্দিন আহমেদের মা রোকেয়া বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত তিন টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে বুধবার বিকেল সাড়ে তিন টার দিকে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।রোকেয়া বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।

এক শোকবার্তায় সংগঠনটির সভাপতি প্রতীক ইজাজ ও সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় বিএইচআরএফ নেতারা বলেন, মায়ের মৃত্যু একজন সন্তানের জীবনে অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে সহকর্মী ফরিদ উদ্দিন আহমেদ ও তাঁর পরিবারের পাশে রয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টায় ভোলার ভেদুরিয়া জামে মসজিদসংলগ্ন কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

 

সর্বশেষ

আরও