- Advertisement -Newspaper WordPress Theme

মাকে হারানোর শঙ্কায় ছোট্ট সাইহা, বাঁচাতে চায় মায়ের জীবন

যে বয়সে মায়ের হাত ধরে হেসে-খেলে বেড়ানোর কথা, সেই বয়সেই অসুস্থ মায়ের পাশে ছোট্ট সাইহা। কখনো হাসপাতাল, কখনো বাসায়-ক্যানসারে আক্রান্ত মা সাবিকুন নাহার শাহানার সেবায় ছয় বছরের মেয়েটিই যেনো একমাত্র ভরসা। মায়ের পাশে থাকতে থাকতে তার শৈশবের দিনগুলোও কাটছে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে। ইউল্যাবের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী শাহানা পড়াশোনা শেষে শিক্ষকতা করার স্বপ্ন দেখতেন। স্বামীর সহযোগিতায় প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু এক বছর আগে ক্যানসার ধরা পড়ার পর থমকে যায় সেই স্বপ্ন। শুরু হয় দীর্ঘ চিকিৎসা আর কঠিন লড়াই।

শাহানার স্বামী আমির হোসেন একটি বেসরকারি টেলিভিশনে সামান্য বেতনে চাকরি করেন। ধার-দেনা করে দীর্ঘদিন স্ত্রীর চিকিৎসার খরচ চালিয়েছেন। এরই মধ্যে ব্যয় হয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। এখন আর ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তবু বেঁচে থাকার আশায় স্বামী আর একমাত্র মেয়ের দিকে তাকিয়ে ক্যানসারের সঙ্গে লড়ছেন শাহানা।

কেমোথেরাপি ও রেডিওথেরাপির কঠিন ধাপ পেরিয়েছেন শাহানা। এখন প্রয়োজন জরুরি অস্ত্রোপচার। চিকিৎসকরা বলছেন, আগামী ২০ নভেম্বরের মধ্যে অস্ত্রোপচার করানো প্রয়োজন। এ জন্য দরকার আরও প্রায় সাড়ে ছয় লাখ টাকা। কিন্তু অর্থের অভাবে আটকে আছে চিকিৎসার এই গুরুত্বপূর্ণ ধাপ।

সহায়তার আশায় সমাজসেবায় আবেদন করে এখনও মেলেনি অনুদান। তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা চায় পরিবারটি। পরিবারটির প্রত্যাশা, সবার সহায়তায় আবারও সুস্থ জীবনে ফিরবেন শাহানা-আর ছোট্ট সাইহা ফিরে পাবে মায়ের স্নেহে ভরা শৈশব।

অর্থ সহযোগিতা পাঠাতে
শাহানা- বিকাশ পার্সোনাল (01323-049433)
ব্যাংক হিসাব
ব্যাংকের নাম: উত্তরা ব্যাংক
নাম: সাবিকুন নাহার শাহানা (Sabikun Nahar Shahana)
হিসাব নম্বর: ১৩১৩১১১০১১১২০৬৮ (131311101112068)
শাখার নাম: মিরপুর ব্রাঞ্চ, ঢাকা
রাউটিং নম্বর: ২৫০২৬২৯৮০ (250262980)

সর্বশেষ

আরও