- Advertisement -Newspaper WordPress Theme

বন্ধুর চিকিৎসার খরচ জোগাতে ছবি এঁকে অর্থ সংগ্রহ বেরোবি শিক্ষার্থীর

বন্ধুর ব্লাড ক্যানসারের চিকিৎসার খরচ জোগাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। মাত্র ৫০ টাকার বিনিময়ে মানুষের ক্যারেক্টার ও স্কেচ এঁকে দিচ্ছেন তাঁরা। তাঁদের এই উদ্যোগের লক্ষ্য, বন্ধু মো. সাব্বির হাসনাত জিলানের চিকিৎসায় অর্থ সংগ্রহ করা।

উদ্যোগ নেওয়া দুই শিক্ষার্থী হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজবিজ্ঞান বিভাগের একান্ত ও দিগন্ত শর্মা। তাঁরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কৃষ্ণচূড়া সড়কে বসে ৫০ টাকার বিনিময়ে স্কেচ আঁকছেন।

তাঁদের বন্ধু সাব্বির হাসনাত জিলান (২২) তেজগাঁও কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) বা একধরনের ব্লাড ক্যানসারে আক্রান্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, জিলানের চিকিৎসায় ইতোমধ্যে ২৫ লাখ টাকার বেশি খরচ হয়েছে। বর্তমানে তাঁর আরও তিনটি কেমোথেরাপি এবং জরুরি ভিত্তিতে বোনম্যারো প্রতিস্থাপন প্রয়োজন বলে জানানো হয়েছে।

বন্ধুর এমন সংকটময় সময়ে পাশে দাঁড়াতে একান্ত ও দিগন্ত নিজেদের আঁকার দক্ষতাকে অর্থ সংগ্রহের কাজে লাগিয়েছেন। তাঁদের উদ্যোগে কেউ নিজের বা প্রিয়জনের ছবি স্কেচ করিয়ে দিতে পারছেন। বিনিময়ে দেওয়া ৫০ টাকা জমা হচ্ছে জিলানের চিকিৎসার সহায়তায়।

অর্থের অঙ্ক হয়তো খুব বেশি নয়, কিন্তু বন্ধুকে বাঁচানোর চেষ্টায় এই উদ্যোগের পেছনে রয়েছে গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ। দুই বন্ধুর এই প্রচেষ্টা দেখাচ্ছে, বিপদের সময়ে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর জন্য বড় আয়োজনের প্রয়োজন হয় না। জিলানের চিকিৎসায় সহায়তা করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁদের এই উদ্যোগ মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সর্বশেষ

আরও