পাঁচ বছর ধরে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন তিন সন্তানের জননী মোছা. রুবিয়া পারভীন (৩৯)। বর্তমানে তার ক্যানসার চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে মরণব্যাধি এই রোগ। জরুরি ভিত্তিতে চীনে বিশেষায়িত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ অবস্থায় স্ত্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন তার স্বামী ও পরিবার। রুবিয়া পারভীন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিভাগের চেয়ারম্যান ওয়ালিউর রহমান আকন্দ (বিপুল)-এর স্ত্রী।
পরিবারের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও তিনবার ফিরে এসেছে ক্যানসার। দেশে ও ভারতে চিকিৎসা করাতে গিয়ে পরিবারের জমানো অর্থ শেষ হয়ে গেছে। চিকিৎসার ব্যয় মেটাতে ইতোমধ্যে প্রায় ৫০ লাখ টাকা ঋণও নিয়েছেন ওয়ালিউর রহমান।
এখন চীনে রুবিয়ার জরুরি চিকিৎসার জন্য আনুমানিক ৬০ থেকে ৬৫ লাখ টাকা প্রয়োজন। বিপুল এই অর্থের সংস্থান করা পরিবারের একার পক্ষে কঠিন হয়ে পড়েছে। তাই রুবিয়ার চিকিৎসা চালিয়ে যেতে সমাজের সামর্থ্যবান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার।
আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যম:
বিকাশ: 01758-809425, 01724-952362, 01719-200613
নগদ: 01719-200613, 01718-282667
ব্যাংক হিসাব (১):
হিসাবের নাম: Md. Owaliur Rahman Akanda (Bipul)
হিসাব নম্বর: 0200010639260
ব্যাংক: Agrani Bank PLC
শাখা: Noakhali Science & Technology University Branch
রাউটিং নম্বর: 010752177
ব্যাংক হিসাব (২):
হিসাবের নাম: Md. Owaliur Rahman Akanda (Bipul)
হিসাব নম্বর: 0236101223790
ব্যাংক: Pubali Bank PLC
শাখা: Maijdee Court Branch, Noakhali
রাউটিং নম্বর: 17575176
ব্যাংক হিসাব (৩):
হিসাবের নাম : Mst.Rubiya parvin
হিসাবের নাম্বার: 4211901006972
ব্যাংক: Sonali Bank PLC
শাখা: Naogaon Bazar Branch, Sirajganj
রাউটিং নম্বর: 200881395
পেপ্যাল এ্যাকাউন্ট:
Shafique24253@gmail.com


