- Advertisement -Newspaper WordPress Theme

আজ থেকে সেন্টমার্টিনে চলবে তিন জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা জটিলতা কাটিয়ে আজ থেকে শুরু হচ্ছে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। সরকারি বিভিন্ন সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর তিনটি জাহাজকে চলাচলের সম্মতি দিয়েছে জেলা প্রশাসন।

অনুমতি পাওয়া জাহাজ তিনটি হলো এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলি ও এমভি টেকনাফ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রী পাওয়া সাপেক্ষে আজ থেকেই জাহাজগুলো সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করবে।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, জাহাজ চলাচলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যটকের সংখ্যা অনুযায়ী এক বা একাধিক জাহাজ নিয়মিত চলাচল করবে।

অনুমোদন পাওয়া তিনটি জাহাজের মোট যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়া ৮৫০ জন, এমভি কর্ণফুলি ৭৩২ জন এবং এমভি টেকনাফ ৭১৬ জন যাত্রী পরিবহন করতে পারবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায়, এমভি কর্ণফুলি সকাল ৭টা ১৫ মিনিটে এবং এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করবে।

এদিকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ায় খুশি দ্বীপের বাসিন্দারা। পর্যটকনির্ভর এই দ্বীপে মৌসুম শুরু হওয়ায় হোটেল-রিসোর্টসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যেও ফিরেছে কর্মচাঞ্চল্য।

সর্বশেষ

আরও